Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসৌদি আরব সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরব সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন তিন দিনের সফরে আগামী মঙ্গলবার সৌদি আরব সফরে যাচ্ছেন। মার্কিন পররাষ্ট্র দফতর এ ঘোষণা দিয়েছে।

মুখপাত্র ম্যাথু মিলার শুক্রবার এক বিবৃতিতে বলেন, সফরকালে আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে দুই দেশের মধ্যকার কৌশলগত ইস্যু, অর্থনৈতিক ও নিরাপত্তাসহ দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন বিষয় নিয়ে সৌদি কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন ব্লিনকেন।

এছাড়া উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মন্ত্রী পর্যায়ের এক সভাতেও উপস্থিত থাকবেন ক্লিনকেন। এতে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা, স্থিতিশীলতা, উত্তেজনা হ্রাস, আঞ্চলিক একীভূতকরণ, অর্থনৈতিক সুযোগ নিয়ে আলোচনা হবে বলে বিবৃতিতে বলা হয়।

সূত্র : মিডল ইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + seventeen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য