Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর১৭ মে আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে সৌদি

১৭ মে আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে সৌদি

দীর্ঘ সময় বন্ধ থাকার পর আগামী ১৭ মে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে পারে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস (সৌদিয়া) এই সময়ের মধ্যে ফ্লাইট পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির যোগাযোগ বিভাগের সহকারী মহাপরিচালক খালেদ বিন আব্দুল কাদের তাস।

এতে করে ওমরাহ ও হজ পালনকারীদের যাতায়াত সহজ হবে। এর আগে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানিয়েছিল, আগামী ১৭ মে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হতে পারে।

সৌদিয়া এক টুইট বার্তায় আন্তর্জাতিক ফ্লাইট শুরু হওয়ার ইঙ্গিত দিয়েছে। টুইটে কয়েকটি স্যুটকেসের ছবি দিয়ে সৌদিয়া জানিয়েছে, আপনি কি আপনার ব্যাগ গুছিয়েছেন?

করোনা ভাইরাসের নতুন প্রজাতি শনাক্তের পর গত ডিসেম্বরে সব ধরনের ফ্লাইটে নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি। এর আগে ফ্লাইট চালু করার পরিকল্পনা নিলেও করোনা সংক্রমণের কারণে তা সম্ভব হয়নি। ভ্রমণের শর্ত হিসেবে টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হতে পারে।

ইত্তেফাক/এমআর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + 20 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য