Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকাজাকিস্তানে সহিংসতায় পুলিশসহ নিহত ৪৪

কাজাকিস্তানে সহিংসতায় পুলিশসহ নিহত ৪৪

কাজাকিস্তানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিক্ষোভকারীর সংঘর্ষে পুলিশসহ অন্তত ৪৪ জন নিহত হয়েছে।

শুক্রবার কাজাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে ২৬ ‘অস্ত্রধারী অপরাধী’কে হত্যা করা হয়েছে। অপরদিকে আরো তিন হাজার জনকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে সংঘর্ষে ১৮ পুলিশ ও ন্যাশনাল গার্ড সার্ভিসের সদস্য নিহত হয়েছেন।

এদিকে কাজাকিস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ বিক্ষোভ দমনে কোনো সতর্কীকরণ ছাড়াই গুলি করার জন্য নির্দেশ দিয়েছেন।

শুকবার এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, শক্তিশালী ‘সন্ত্রাসবিরোধী অভিযানের’ মাধ্যমে ‘সন্ত্রাসীদের’ ধ্বংস করা হবে।

এদিকে তোকায়েভের অনুরোধ বৃহস্পতিবার রাশিয়া এক শান্তিরক্ষী বাহিনী পাঠিয়েছে।

হঠাৎ করে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ছয় দিন আগে এই বিক্ষোভ শুরু হলেও বর্তমানে কাজাখস্তানের কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে তা এক গণবিক্ষোভের রূপ নিয়েছে।

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য