Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরচালের অবৈধ মজুত ঠেকাতে আজ থেকেই মাঠে খাদ্য মন্ত্রণালয়

চালের অবৈধ মজুত ঠেকাতে আজ থেকেই মাঠে খাদ্য মন্ত্রণালয়

ধান চালের অবৈধ মজুত ঠেকাতে আজ মঙ্গলবার থেকেই মাঠে নামছে খাদ্য মন্ত্রণালয়ের আটটি টিম। কেউ অবৈধ মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করছে কিনা তা খতিয়ে দেখা এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনগত ব্যবন্থা নিতে কাজ করবে টিমের সদস্যরা।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সচিবালয়ে তার অফিস কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। অবৈধ মজুতদারী প্রতিরোধে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের আধা সরকারি পত্র প্রেরণ ও এনএসআই, র‌্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকেও এ বিষয়ে পত্র প্রেরণের সিদ্ধান্ত হয়। এছাড়াও শিগগিরই কৃষি, খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত সভা আয়োজন করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

এ লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমে অবৈধ মজুদের তথ্য জানাতে +৮৮০২২২৩৩৮০২১১৩,০১৭৯০৪৯৯৯৪২ এবং ০১৭১৩০০৩৫০৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সভায় খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, অতিরিক্ত সচিববৃন্দ, খাদ্য অধিদফতরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য