Tuesday, June 9, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

HomeUncategorizedফের যুদ্ধে জড়াল ইরান-ইসরাইল, পাল্টাপাল্টি হামলা

ফের যুদ্ধে জড়াল ইরান-ইসরাইল, পাল্টাপাল্টি হামলা

আবারও যুদ্ধে জড়িয়ে পড়েছে ইরান ও ইসরাইল। ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেল আবিব। ইরানও পাল্টা হামলা চালিয়েছে। ইসরাইলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে দেশটি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরে ইসরাইলের বেশ কয়েকটি ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া তাবরিজ ও ইস্পাহানেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনা আরো বেড়েছে।

রোববার রাতে ইসরাইলে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছিল, তারা যুদ্ধবিরতির লঙ্ঘন আর সহ্য করবে না। এর অংশ হিসেবেই মিসাইল ছোড়া হয়েছে।

ইরানের হামলার পর সোমবার পালটা হামলা চালায় ইসরাইল। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য