Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরইহুদিবিরোধী পোস্ট করায় গুগলের বিভাগীয় প্রধান বরখাস্ত

ইহুদিবিরোধী পোস্ট করায় গুগলের বিভাগীয় প্রধান বরখাস্ত

ইহুদিবিরোধী পোস্ট শেয়ার করায় গুগলের ‘বৈচিত্র্য বিভাগের’ প্রধান কামাউ ববকে বরখাস্ত করা হয়েছে। কামাউ বব ওই পোস্টে লিখেছেন, ইহুদিদের ‘যুদ্ধ এবং হত্যার’ ক্ষুদা রয়েছে। 

২০০৭ সালে ব্লগে শেয়ার করা এই মন্তব্যটি ইসরায়েল-ফিলিস্তিন সহিংসতাকে কেন্দ্র করে বিগত সপ্তাহে আবারও সামনে এসেছে। যা ইতোমধ্যে ডিলিট করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় তাকে বরখাস্ত করা হয়েছে। আগামী দিনগুলোতে কামাউ বব আমাদের বৈচিত্র্য বিভাগের সঙ্গে আর থাকছেন না বলে জানিয়েছেন তিনি।

গুগলের মুখপাত্র আরও বলেন, আমাদের বৈচিত্র্য বিভাগের এক সদস্যের লেখা এমন পোস্টের তীব্র নিন্দা জানাই। যা ইহুদি সম্প্রদায়ের মানুষদের মনে ব্যাথার সৃষ্টি করেছে।

গুগলের এই কর্মকর্তা আরও বলেন, লেখাটি সন্দেহাতীতভাবে বেদনাদায়ক। ইতোমধ্যে নিজ অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছেন লেখক। সে আমাদের বৈচিত্র্য বিভাগের সঙ্গে আর থাকছেন না।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য