গাজা উপত্যকার বিভিন্ন এলাকা থেকে ইসরাইলি বাহিনীর চুরি করা অন্তত ১০০ ফিলিস্তিনির লাশ দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের একটি গণকবরে দাফন সম্পন্ন হয়েছে।
ওয়াফা নিউজ অ্যাজেন্সির মতে, আবার কবর দেয়া কিছু লাশ ইতোমধ্যেই পঁচে গেছে। মেডিক্যাল সূত্র জানিয়েছে, পরিদর্শনে কিছু লাশের অঙ্গ অনুপস্থিত দেখা যায়।
গাজা উপত্যকার বিভিন্ন এলাকার হাসপাতাল ও কবরস্থান থেকে লাশগুলো ইসরাইলি সামরিক বাহিনী চুরি করেছিল এবং তারা সেগুলো কারেম আবু সালেম (কেরেম শালোম) ক্রসিং দিয়ে নিয়ে যায়।
গত নভেম্বরে ইসরাইল আল-শিফা হাসপাতাল থেকে এবং হাসপাতালের জরুরি বিভাগের সামনের একটি কবরস্থান থেকে ১১০টি লাশ চুরি করে।
সূত্র : আল জাজিরা
