Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতালেবানের বিরুদ্ধে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্রের কাছে অস্ত্র চাইলেন মাসুদ

তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্রের কাছে অস্ত্র চাইলেন মাসুদ

আফগানিস্তানের ক্ষমতা থেকে তালেবানকে সরাতে আমেরিকার দ্বারস্থ নর্দার্ন অ্যালায়েন্সের অন্যতম নেতা আহমদ মাসুদ। তালেবান-বিরোধী জোটে ওয়াশিংটনকে পাশে পেতে রবার্ট স্ট্রিক নামে এক লবিস্টের সাথেও চুক্তি করেছেন তিনি, এমনটাই দাবি করল আমেরিকার সংবাদপত্র ‘নিউ ইয়র্ক টাইমস’। সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরের জোটের হাতে আমেরিকার অত্যাধুনিক অস্ত্রভান্ডার তুলে দেয়ার জন্য বাইডেন প্রশাসনকে ‘প্রভাবিত’ করাই হবে ওই লবিস্টের কাজ।

রিপোর্ট বলছে, ওয়াশিংটনে মাসুদের পক্ষে কথা বলবেন স্ট্রিক। অতীতেও কঙ্গোর প্রাক্তন প্রেসিডেন্ট জোসেফ কাবিলা থেকে শুরু করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর লবিস্ট হিসেবে কাজ করেছেন তিনি। তার সাথে মাসুদের চুক্তির কথা স্বীকার করেছেন পাঞ্জশিরের মুখপাত্র আলি নাজারি। তিনি জানিয়েছেন, শুধু অস্ত্র সাহায্য নিয়ে আলোচনাই নয়, তালেবান সরকারকে জো বাইডেন প্রশাসন যাতে কোনো পরিস্থিতিতেই স্বীকৃতি না দেয়, তা নিয়েও ওয়াশিংটনের সাথে কথা বলবেন স্ট্রিক।

পাঞ্জশির উপত্যকার বড় অংশ তালেবানের দখলে চলে এসেছে বলে একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে সাম্প্রতিক সময়ে। যদিও ওই দাবি খারিজ করে উত্তরের জোট জানিয়ে দিয়েছে, কোনো পরিস্থিতিতেই তারা আত্মসমর্পণ করবে না।

সংবাদপত্রের রিপোর্টে দাবি, এই পরিস্থিতিতে নির্বাসিত আফগান সরকার নিয়ে ইতিমধ্যে আলোচনাও শুরু করে দিয়েছে ওয়াশিংটনের ‘আফগানিস্তান-আমেরিকান গণতান্ত্রিক শান্তি ও সমৃদ্ধি পর্ষদ’।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য