Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরপাকিস্তানকে বৃহত্তম ও আধুনিকতম রণতরী 'উপহার' চীনের, চাপে ভারত!

পাকিস্তানকে বৃহত্তম ও আধুনিকতম রণতরী ‘উপহার’ চীনের, চাপে ভারত!

পাকিস্তানকে সবচেয়ে বড় এবং সবচেয়ে উন্নত যুদ্ধজাহাজ সরবরাহ করল চীন। আঞ্চলিক প্রতিপক্ষ ভারতকে প্রতিহত করতেই ইসলামাবাদকে এই ‘উপহার’ দিলো বেইজিং। পাকিস্তানের সামরিক সক্ষমতা জোরদার করতে চীন এই জাহাজ পাঠিয়েছে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখন পর্যন্ত যত যুদ্ধজাহাজ সরবরাহ করেছে তার মধ্যে পিএনএস তুঘরিলের এয়ার ডিফেন্সই সবচেয়ে ভালো।

পাকিস্তানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে চীনের সরকারি গণমাধ্যমের তরফে জানানো হয়, চীন-পাকিস্তান ‘সমস্ত আবহাওয়ায় কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব’কে তুলে ধরে। চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশন লিমিটেড এই যুদ্ধজাহাজটি ডিজাইন ও নির্মাণ করেছে। সাংহাইতে একটি কমিশনিং অনুষ্ঠানে পাকিস্তান নৌবাহিনীর কাছে যুদ্ধজাহাজটি হস্তান্তর করে চীন।

গ্লোবাল টাইমসের একটি সাক্ষাৎকারে পিএলএ নেভাল রিসার্চ অ্যাকাডেমির সিনিয়র রিসার্চ ফেলো ঝাং জুনশে বলেন, এর আগে চীন যত রণতরী রফতানি করেছে, সেগুলোর তুলনায় নতুন জাহাজটির আরো ভালো। এতে বিমান প্রতিরক্ষার ক্ষমতা রয়েছে। এটিতে একটি উন্নত রাডার সিস্টেম এবং এটি দূর পাল্লার ক্ষেপণাস্ত্রের সাথে সজ্জিত।

পাকিস্তান নৌবাহিনীতে পিএনএস তুঘরিল নামে এই রণতরীটি সংযুক্ত হবে। এই জাহাজ থেকে ভূমি, আকাশ এবং সাগরের তলদেশেও নির্ভুল নিশানা করা সম্ভব বলে দাবি করা হয়েছে। অত্যাধুনিক যুদ্ধ ব্যবস্থাপনার পাশাপাশি এটি স্বয়ংক্রিয়ভাবে নিজের নিরাপত্তা দিতে সক্ষম।
সূত্র : হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য