Wednesday, July 15, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরভারতের সংসদে মুসলিম এমপিকে আপত্তিকর ভাষায় আক্রমণ

ভারতের সংসদে মুসলিম এমপিকে আপত্তিকর ভাষায় আক্রমণ

সদ্য উদ্বোধন হওয়া ভারতের সংসদ ভবনের ভেতরে ইসলামবিদ্বেষী ঘটনা ঘটল। দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন বিধায়ক ইসলামবিদ্বেষী মন্তব্য করেছেন। একজন মুসলিম এমপির বিরুদ্ধে সাম্প্রদায়িক অপবাদ ব্যবহার করেছেন। বৃহস্পতিবার ভারতের ঐতিহাসিক চন্দ্রাভিযানের সাফল্য নিয়ে বিতর্ক চলাকালীন এ ঘটনা ঘটে। বিজেপির সংসদ সদস্য রমেশ বিধুরি বিরোধী বহুজন সমাজ পার্টির (বিএসপি) কুনওয়ার দানিশ আলিকে অন্যান্য আপত্তিকর মন্তব্যের মধ্যে ‘সন্ত্রাসী’ ও ‘দালাল’ বলেছেন।

ভারতে মুসলমানদের জন্য প্রায়ই ব্যবহৃত একটি গালি ব্যবহার করে দক্ষিণ দিল্লি আসনের সংসদ সদস্য হিন্দিতে বলেছেন, ‘তুমি চরমপন্থী…আমি তোমাকে বলছি, তুমি খতনা করেছ।’ 

একটি ভাইরাল ভিডিওর শেষে একটি স্পষ্ট হুমকিতে বিধুরিকে বলতে দেখা যায়, ‘আমি এই মোল্লাকে বাইরে দেখে নেব।’ এ সময় তার পাশে বসে অন্তত দুজন জ্যেষ্ঠ বিজেপি নেতা ও কেন্দ্রীয় সরকারের সাবেক মন্ত্রী হেসেছিলেন। উল্লেখ্য, মোল্লা দক্ষিণ এশিয়ার মুসলমানদের জন্য আরেকটি নিন্দনীয় শব্দ।

সংসদ ভবনের ভেতরে এই মন্তব্য বিরোধী দল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই বিধুরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আক্রমণের শিকার এমপি দানিশ আলি জানিয়েছেন, তিনি এই মন্তব্যে বিচলিত ও আহত হয়েছেন, কিন্তু ‘চমকে যাননি’। তিনি বলেন, ‘আমি মোহন ভাগবত ও প্রধানমন্ত্রী মোদিকে জিজ্ঞাসা করতে চাই : আরএসএস কি তাদের স্কুলে তাদের ক্যাডারদের এসবই শেখায়?’ আরএসএস বলতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা স্বেচ্ছাসেবকদের জাতীয় সংঘকে বোঝায়, যা ক্ষমতাসীন বিজেপির অতি-ডান মতাদর্শিক পরামর্শদাতা, যার লক্ষ্য একটি জাতিগত হিন্দু রাষ্ট্র তৈরি করা। ভাগবত আরএসএসের প্রধান।

আলি বলেন, যদি একজন নির্বাচিত বিধায়ককে সংসদের ভেতরে এভাবে হুমকি দেওয়া যায়, তাহলে ‘দেশের একজন সাধারণ মুসলমান কিসের সম্মুখীন হবে সে সম্পর্কে অনেক কিছু বোঝা যায়।’

তিনি আরো বলেন, বিতর্কের সময় সংসদে উপস্থিত বিরোধী দলের সদস্যরা তার পক্ষে দাঁড়ান। ‘কংগ্রেস ও টিএমসির (তৃণমূল কংগ্রেস) সংসদ সদস্যরা, বিশেষ করে নারী সদস্যরা কথা বলেছেন।’

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) এ ঘটনার একটি ভিডিও শেয়ার করেন টিএমসি সংসদ সদস্য মহুয়া মৈত্র। তিনি প্রথম বিধায়ক, যিনি এ ঘটনার ভিডিও এক্সে শেয়ার করেছেন। সেই পোস্টে মহুয়া বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে জিজ্ঞাসা করেছেন, ডানপন্থী দল বিধুরির বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে কি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + 12 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য