Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররাতে প্রথম চালানে ভারতে যাচ্ছে ১৯ টন ইলিশ

রাতে প্রথম চালানে ভারতে যাচ্ছে ১৯ টন ইলিশ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে এবার প্রায় চার হাজার টন ইলিশ ভারতে রফতানির অনুমোদন দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়ার পরই আজ বুধবার (২০ সেপ্টেম্বর) প্রথম চালান হিসেবে ১৯ টন ইলিশ পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন রফতানিকারী প্রতিষ্ঠান মাহিমা এন্টারপ্রাইজের মালিক নিরব হোসেন টুটুল।

বরিশাল মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টুটুল বলেন, ‘বরিশাল থেকে পাঁচটি প্রতিষ্ঠান ভারতে ইলিশ পাঠানোর অনুমতি পেয়েছি। প্রতিষ্ঠানগুলো হলো মাহিমা এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, মাসফি এন্টারপ্রাইজ, এআর এন্টারপ্রাইজ ও সি গোল্ড এন্টারপ্রাইজ।’

টুটুল আরো বলেন, ‘প্রত্যেক প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ মাছ পাঠানোর অনুমতি পেয়েছে। অনুমতি পেয়ে বরিশাল নগরীর পোর্ট রোড মোকাম থেকে আজ রাতে প্রথম চালানে ১৯ টন ইলিশ যাবে ভারতে। মাহিমা ও তানিশা এন্টারপ্রাইজ এই মাছ রফতানি করবে।

বেনাপোলের সীমান্ত দিয়ে এই ইলিশ ভারত যাবে বলেও জানান তিনি।

ভারতে ইলিশ রফতানি করার অনুমতি পাওয়া দেশের বাজারের জন্য ইতিবাচক জানিয়ে পোর্ট রোডের আড়তদার জহির সিকদার বলেন, ‘প্রতিনিয়ত যশোর, সাতক্ষীরা ও আগরতলা হয়ে ভারতে বিপুল ইলিশ চোরাই পথে পাচার হয়। রফতানির অনুমতি দেয়ায় চোরাই পথে ইলিশ পাচার বন্ধ হবে। তখন স্থানীয় বাজারে ইলিশ বেশি থাকবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − eight =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য