Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদ দেখে অভিভূত ১৫ দেশের রাষ্ট্রদূত

সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদ দেখে অভিভূত ১৫ দেশের রাষ্ট্রদূত

বাংলাদেশের দু’টি ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট (ঐতিহ্য এলাকা) প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন ও হয়রত খানজাহানের ষাটগম্বুজ মসজিদ ঘুরে অভিভূত হয়েছেন ১৫টি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর নেতৃত্বে মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশে কর্মরত রাষ্ট্রদূত ও কূটনীতিকরা সুন্দরবন ভ্রমন শেষে মঙ্গলবার বিকেলে বাগেরহাটের ষাটগম্বুজে আসেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক আফরোজা খানম মিতা উপস্থিত ছিলেন।

বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ পরিদর্শন শেষে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য মসজিদের শহর বাগেরহাটের অন্যমত নিদর্শন। সম্প্রতি প্রকাশিত জলবাযু ঝঁকিতে থাকা সাংস্কৃতিকভাবে উল্লেখযোগ্য বিশ্বের ২৫টি ঐতিহ্যের তালিকায় নাম এসেছে ‘মসজিদের শহর বাগেরহাটে’র। এটা আমাদের গর্ব।
বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদের পাশ দিয়ে যাওয়া মহাসড়কের কারণে ষাটগম্বুজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষন করে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এই ঐতিহ্য যদি রাস্তার (মহাসড়কের) কারণে ঝুঁকিপূর্ণ হয়, অবশ্যই এই রাস্তা সরে যাবে। কিছুতেই এই ঐতিহাসিক স্থাপনা নষ্ট করতে দেওয়া যাবে না। এ বিষয়ে আমাদের সরকার প্রতিশ্রতিবদ্ধ। প্রয়োজনে হাইওয়ে অন্যদিক দিয়ে যাবে। কোন ভাবেই পুরাকীর্তি ও প্রত্নতত্ত্ব নষ্ট হতে দেওয়া যাবে না।

ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী আরও বলেন, বাগেরহাটের লোকজন অত্যন্ত সৌভাগ্যবান। বিশ্ব ঐতিহ্যের বড় দুটি স্থানই পড়েছে বাগেরহাটে। একটি সুন্দরবন, অন্যটি ষাটগম্বুজ মসজিদসহ খানজাহানের অন্যান্য স্থাপনা। আমাদের সাথে আজ এখানে ১৫টি দেশের রাষ্ট্রদূত এবং দুটি সংস্থার প্রতিনিধি এসেছেন। তারা সবাই আমাদের দেশের এই প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থাপনা দেখে মুগ্ধ হয়েছেন। আমরা আমাদের এই ঐতিহ্য সারা বিশ্বের কাছে তুলে ধরতে কাজ করছি।

এই প্রতিনিধি দলে ইন্দোনেশিয়া, ইরাক, ইতালি, থাইল্যান্ড, দক্ষিণ করিয়া, ফিলিপিন, নেপাল, পাকিস্থানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ২ দুটি সংস্থার প্রতিনিধিসহ মোট ৬০ জন অংশ নেন। বাগেরহাটের মোংলা দিয়ে সুন্দরবন ভ্রমণ শেষে বিমান ও পর্যটন মন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দলটি বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট যাদুঘর ঘুরে দেখেন।

প্রতিনিধি দলে থাকা ঢাকায় কর্মরত নেপাল অ্যাম্বাসির কুমার রায় বলেন, বাংলাদেশের ষাটগম্বুজ মসজিদে ঘূরতে এসে আমি মুগ্ধ হয়েছি। এটার স্থাপত্য শৈলী অসাধারণ। আমি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছি। তবে এই মসজিদের স্বতন্ত্র স্থাপত্য শৈলী এবং ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এটি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্রমণ। আমি বিশ্বের সকল পর্যটকদের অনুরোধ করবো এই স্থাপনাগুলো ঘুরে দেখার জন্য।

বিডি প্রতিদিন/হিমেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য